জগন্নাথপুরে রসুলগঞ্জ আলিয়া মাদ্রাসার আলিম ১ম বর্ষের সবক প্রদান ও নবীনবরণ সম্পন্ন
- Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আরব আমিরাতের সাবেক বিচারপতি, ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান বলেছেন সুন্নতে নববীর আদর্শের মধ্যেই রয়েছে মানব জীবনের পরিপূর্ন সমাধান। ছাত্রজীবন হচ্ছে এ পথে প্রতিষ্ঠিত হওয়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ধর্মীয় শিক্ষার অভাব হলে পরিণতি সুখকর হয় না। তাই জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে অধ্যাবসায় করলে ইহকালীন ও পরকালীন উভয় জগৎ বরকতময় হবে। তিনি আজ রোববার (১৩ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার ২০২০-২১ সেশনের আলিম ১ম বর্ষের সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার গভর্ণিং বডির সভাপতি হাজী জমসেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মোঃ মানিক। ছাত্র সংসদের পক্ষে বক্তব্য দেন জি.এস মুহিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রসুলগঞ্জ একেএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুস শহীদ, হাজী লালা মিয়া, হাজী আছাব মিয়া, ক্বারী মাওলানা শামছুল হক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ, ৭নং ওয়ার্ড সদস্য খালিদ হাসান, সমাজসেবক মনু মোঃ মতচ্ছির আলী, তরুন সংগঠক ইসলাম উদ্দিন জসীম, এন.আই রুকন প্রমুখ।





























