জগন্নাথপুরে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের কয়েক হাজার মাস্ক বিতরণ
- Update Time : ০৫:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক জনন্দিত ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শহীদ জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক রফিকুল ইসলাম খছরুর পক্ষথেকে আজ শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহর, রানীগঞ্জ বাজার ও বাউধরণ বাজারে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কয়েক হাজার মাস্ক বিতরণ কর হয়েছে। মাস্ক বিতরণকালে বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরু জনতার উদ্দেশ্যে বলেন, বর্তমান করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ আক্রান্ত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে হানা দিয়েছে করোনায়। করোনা ভাইরাসে সবার সচেতন থাকা জরুরী। বিশেষ করে দেশের সবাই মাস্ক ব্যবহারে আরো সচেতন হওয়ার আহবান জানান বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু। মাস্ক বিতরণকালে, বিএনপি নেতা বশির আহমদ, বিলাল মিয়া, আব্দুল মন্নান, আনোয়ার মিয়া, মবশির হোসেন, যুবদল নেতা ছালিক মিয়া, সমাজকর্মী সৈয়দ আলী আহমদ, জগন্নাথপুর পত্রিকা হকার সমিতির সভাপতি নিকেশ বৈদ্যসহ বিভিন্ন শ্রেণী- পেশার অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।





























