ফরাসী পণ্য বর্জনের দাবিতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের লিফলেট বিতরণ
- Update Time : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফরাসি পণ্য বর্জনের দাবিতে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আসর স্থানীয় পূর্ব বাজার জামে মসজিদ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, খেলাফত মজলিস সিলেট মহানগরীর অফিস সম্পাদক মাওলানা আলী খাঁন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য নুর হোসেন, সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী সৈয়দ সানাউল হক প্রমূখ।
খেলাফত মজলিসের লিফলেট বিতরণ কর্মসূচির শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন বলেন, আমরা মুসলমান। আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফ্রান্স সরকার যে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তা অব্যাহত রাখার দুঃসাহস দেখিয়েছে, এর বিরুদ্ধে ফরাসী পণ্য বর্জন করা আমাদের ঈমানের দাবী। সুতরাং অনতি বিলম্বে ফ্রান্স সরকার কে বিশ্বের মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।





























