জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়ার উদ্যোগে ১৫১ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
- Update Time : ০৫:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী আনা মিয়ার উদ্যোগে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন সোমবার রসুলগঞ্জ বাজারে দিনব্যাপী অনুষ্ঠানে ১৫১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আনা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী জমসেদ মিয়া তালুকদার, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান, রসুলগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুলেমান আহমেদ, হাফিজ জুমেল আহমেদ, মো. আবেদ আলী, ফজলুল করিম সুমন, নোমান আহমদ সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























