সিলেটে স্কুল ছাত্রীকে নদীর চরে ধর্ষণ!
- Update Time : ০৩:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট শহরতলীর সর্দারগাঁও এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ থানায় দুজনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। ওইদিন রাতেই ওই স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রী রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত।
আসামিরা হচ্ছে জালালাবাদ থানাধীন রায়েরগাঁও এলাকার নাছির আলীর ছেলে জসিম মিয়া ও সর্দারগাঁও এলাকার তজম্মুল আলীর ছেলে এখলাছ আলী।
বিষয়টি নিশ্চিত করেন করেন জালালাবাদ থানার এসআই জুবায়ের আহমদ। তিনি বলেন, স্কুল ছাত্রীকে প্রায় সাপ্তাহ খানেক আগে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা রবিবার রাতে দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তাকে ওসিসিতে ওইদিন রাতেই ভর্তি করা হয়েছে। পুলিশ মামলার আসামীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।





























