জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবাসহ গ্রেফতার- ৪
- Update Time : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১০৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও আসামীসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের তছকির আলীর ছেলে শাহ আলম (৩০), হবিবনগর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আফজল মিয়া (৩০), রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত হরেন্দ্র পালের ছেলে পিন্টূ পালকে (৫০) গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এদিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে জগন্নাথপুর থানার পুলিশ আইন-এর মামলার আসামী মোঃ স্বপন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (৪ মে) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























