জগন্নাথপুরে একজন অসহায় রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
- Update Time : ১০:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছেন অসহায় রোগীর পরিবার।
রোগীর পরিচয়: নাম: আছিয়া খানম, পিতা: মরহুম উমরা খান,
স্বামী: মরহুম আব্দুল আছির। ঠিকানা: সৈয়দপুর, গোয়ালগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
বর্তমানে তিনি খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে কঠিন অসুস্থতার সাথে লড়াই করছেন। জীবনের এই কঠিন সময়ে তিনি সম্পূর্ণ অসহায়।
স্বামী নেই, কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ইতোমধ্যে ইন্তেকাল করেছেন। বড় মেয়ের বিয়ে হয়েছে, আর সেই মেয়েই মায়ের চিকিৎসার জন্য প্রায় ৪–৫ লাখ টাকা ব্যয় করে আজ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।
সকলের সহযোগিতায় ঢাকা ইসলামী হাসপাতালে একটি মিনি অপারেশনের মাধ্যমে সাময়িকভাবে খাবার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সামনে আরও বড় চিকিৎসা বাকি। আগামী ১৫/১৬ তারিখ আবার ঢাকায় যেতে হবে। ডাক্তাররা সিদ্ধান্ত নিবেন-অপারেশন করা হবে নাকি কেমোথেরাপি দেওয়া হবে। উভয় চিকিৎসাই অত্যন্ত ব্যয়বহুল।
অসহায় এই মা প্রতিনিয়ত চোখের পানিতে নিজের কষ্টের কথা প্রকাশ করছেন। চিকিৎসা চালিয়ে যাওয়া এখন পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই মানবিক দিক বিবেচনা করে দেশ-বিদেশের সকলের কাছে বিনীত অনুরোধ- যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতাই একটি অসহায় মায়ের জীবনে আশার আলো হয়ে দাঁড়াতে পারে।
* সাহায্য পাঠানোর মাধ্যম:
* বিকাশ: 01732834172
* ব্যাংক তথ্য: ব্যাংকের নাম: Mutual Trust Bank Limited (Saidpur SME Branch)
হিসাবের নাম: কল্পনা বেগম
হিসাব নম্বর: 1311002401459
📞 যোগাযোগ: কল্পনা বেগম (রোগীর মেয়ে)
মোবাইল: 01732834172
* অসুস্থতা কার কখন দেখা দেয় বলা যায়না, সুস্থ থাকা অবস্থায় আপনার সামর্থ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
* অসহায় রোগীর সাহায্যের জন্য এই পোস্টটি শেয়ার অসহায় মায়ের পাশে দাঁড়াতে সাহায্য করুন।




























