১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন কাজে দূর্নীতি করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিলেন এমপি লুনা

  • Update Time : ০৯:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘রাস্তাঘাট ও ব্রীজ-খালভার্ট’সহ সরকারের গ্রহন করা যেকোনো উন্নয়ন কাজে অনিয়ম-দূর্নীতি করলে এর সাথে সংশ্লিষ্ট কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত প্রতিটি প্রকল্পের কাজ শতভাগ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুনগতমান বজায় রেখেই সম্পন্ন করতে হবে। জনগণের অর্থের অপচয় বা কাজে অবহেলা কোনো ভাবেই বরদাশত করা হবে না। অনিয়ন-দূর্নীতির সাথে নিজ দলের কেউ কিংবা বাইরের কেউ হন না কেনো, কেউই ছাড় পাবেন না। অনিয়ম-দূর্নীতির সাথে জড়িত থাকলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি (১৬ মে) শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নিজের ব্যক্তি কার্যালয়ে ‘উপজেলা ও পৌরসভা’র প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, ‘সরকারি অর্থায়নে গ্রামীণ ও পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণে কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ও পৌরসভা’র প্রকৌশল দপ্তরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন- পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নবাগত উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, শামীম আহমদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, কন্ট্রক্টার শিপন আহমদ, দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উন্নয়ন কাজে দূর্নীতি করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিলেন এমপি লুনা

Update Time : ০৯:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬