০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে লন্ডন পাঠানোর নামে ২৫ লাখ টাকা প্রতারণা মামলার আসামী গ্রেফতার

  • Update Time : ০৩:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত মামলার ৩নং আসামী মালেক খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে। বুধবার (৬মে) রাত ২টার দিকে মালেক খানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার জন্য ভুক্তভোগী উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের বারিক মিয়ার ছেলে কামরুল মিয়া আসামি তানভীর খান, মুহিউদ্দিন খান, মালেক খানের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ২৫ লাখ টাকার বিনিময়ে তাকে ওয়ারপারমিট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল। অভিযোগে আরও বলা হয়, আসামির কথায় বিশ্বাস করে কামরুল মিয়া ব্যাংকের মাধ্যমে বিভিন্ন তারিখে ১৮ লাখ ৫০ হাজার এবং নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভুক্তভোগীর সাথে প্রতারণা করে জাল ভিসা দিয়ে দুইবার টিকেট কাটিয়ে এয়ারপোর্ট থেকে কামরুল মিয়া ফিরে আসেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে লন্ডন পাঠানোর নামে ২৫ লাখ টাকা প্রতারণা মামলার আসামী গ্রেফতার

Update Time : ০৩:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬