০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতনিকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল দাদীর

  • Update Time : ০৭:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দুর্বৃত্তদের হাত থেকে নাতনিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন দিলারা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা। ঘটনাটি শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় ঘটেছে। নিহত হলেন দিলারা বেগম ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের নাতনি হাবিবা আক্তার (১৪) আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে কিশোরীর মা মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। পরে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময় ধস্তাধস্তিতে হাবিবা আক্তারকেও ছুরি মারে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নাতনিকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল দাদীর

Update Time : ০৭:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬