০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল- আমিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বাজার মূল্যের অর্ধেক দামে বিক্রয়
- Update Time : ১১:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অসহায় কর্মহীন ও সর্ব স্থরের স্থরের মানুষের জন্য আল- আমিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার মূল্যের অর্ধেক দামে বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার (১০এপ্রিল) সাড় ৩ টায় আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কাজী হারুনুর রশিদের সভাপতিত্বে অর্ধেক মূল্যের খাদ্যদ্রব্য বিক্রির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক আব্দুস সামাদ।
আলাপকালে আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হারুনুর রশীদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ায় তাদের সহযোগিতার জন্য বাজারের মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছি আমরা । যতক্ষণ পর্যন্ত করুনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাল, পেঁয়াজ, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী গুলো প্রতি পরিবারকে সপ্তাহে একবার করে কিনে নেওয়ার ব্যবস্থা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সদস্য নজরুল ইসলাম, কাজী ফয়সাল, জীবন আহমেদ, নোমান, মুহিত, বাবলু, আব্দুল্লাহ, ফাহিম, সোহেল প্রমূখ।





























