০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দানবীর মৌলভী মকবুল আলীর পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০১:৪৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের প্রক্ষাত দানবীর মরহুম মৌলভী মকবুল আলীর পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দানবীর মকবুল আলীর সুযোগ্য উত্তরসূরি কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রচার বিমুখ কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত। গোলাম মুগ্নী মুহিত খাদ্য সামগ্রী নিজ ওয়ার্ডের বিভিন্ন কলোনি ও বাসাবাড়ীতে নিজে পৌছিয়ে দেন।
গোলাম মুগ্নী মুহিত বলেন, আমার এলাকার কর্মহীনরা না খেয়ে থাকবে তা আমরা সহ্য করতে পারবো না। যতদিন পর্যন্ত করোনার প্রভাব কেটে না যাবে, কর্মহীনরা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে না যাবে ততদিন পর্যন্ত আমি ও আমার পরিবারের সাধ্যমত নিয়মিত তাদের পাশে থাকবো।
উল্লেখ্য, খাদ্য সামগ্রীগুলো প্রায় ২০০ পরিবারে পৌছিয়ে দেন, এ ধারা প্রতিনিয়ত অব্যাহত রাখবেন বলে আশ্বস্থ করেন তিনি।





























