জগন্নাথপুরে বিদায় সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
- Update Time : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে বিদায় সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ওয়াইএমও ও আইডিয়াল যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক কাওছার আহমেদের বিদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা ও ওয়াইএমও এর শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ওয়াইএমও এর কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আইডিয়াল যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা রনিরাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াইএমও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ সেলিম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, রাণীগঞ্জ কম্পিউটার গ্যালারির পরিচালক গোলাম সারোয়ার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাওছার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিল সামাজিক সংগঠনের সহ-সভাপতি সালমান আহমদ, রাণীগঞ্জ ফ্রে-স্ক্লাবের সাধারণ সম্পাদক কাসেম আলী সাগর, ছাত্র তামিম আহমদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী লুবনা বেগম ও মানপত্র পাঠ করেন ছাত্রী সীমা রাণী দাস এবং হোসনা বেগম। অনুষ্ঠানে বিদায়ী অতিথি কাওছার আহমেদকে ওয়াইএমও, আইডিয়াল যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইয়াং সোসাইটি, রাণীগঞ্জ ফ্রেন্ডস্ক্লাব,হিল সামাজিক সংগঠন, সাইফুল ইসলাম, ইমাদ আহমদ, শংকরী রাণী দাসের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে এ দুইটি প্রতিষ্ঠানের শিক্ষক রুবেল আহমদ, রাহেলা বেগম, রাজিদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























