০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ : প্রার্থীদের প্রচারনা শুরু
- Update Time : ০১:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজি আব্দুল মনাফের মৃত্যুতে মেয়র পদে উপ-নির্বাচন অাগামি ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ৯ মার্চ সোমবার প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তাঁদের কর্মী ও সমর্থক নিয়ে প্রচারনা শুরু করেন।
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র হাজি আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ), বিএনপি মনোনীত যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ (ধানের শীষ), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারি আয়হান (মোবাইল সেট)।





























