০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও জয় বাংলা শুধু আওয়ামী লীগের নয়- দীপু মনি

  • Update Time : ০২:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ জয় বাংলা বলুক, এটাই আমরা চাই। বঙ্গবন্ধু আমাদের সবার, জয় বাংলা আমাদের সবার। শুধু আমাদের দলের (আওয়ামী লীগ) নয়।

তিনি বলেন, ‘এটা বলতে দ্বিধা নেই, এই দুটি নাম আমরা বাঁচিয়ে রেখেছি। ইতিহাস তার সঠিক জায়গায় নিয়ে এসেছি এই কৃতিত্বটুকু দিতে হবে। অনেকেই অকৃজ্ঞতাবোধ করেন।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বপ্ন ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজয়ের ৪৫ বছর উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।

বিএনপির দিকে ইঙ্গিত করে দিপু মনি বলেন, ‘স্বাধীনতাটা অর্থবহ হউকতারা তা চায়নি। সেই জন্যই ’৭৫ সালের পর জয় বাংলা হয়ে যায় বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক পাকিস্তান জিন্দাবাদের আদলে, বেতার বাংলা হয়ে যায় রেডিও পাকিস্তানের আদলে, এমননিভাবে বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়ে যায়, জয় বাংলা নিষিদ্ধ হয়ে যায়। আজকে অনেকেই ধুয়া তোলেন, জয় বাংলাকে আওয়ামী লীগ কুক্ষিগত করে ফেলেছে। এটা সত্যি। আওয়ামী লীগের পরিবারের সদস্যরা জয় বাংলা কথাটা বলেন। এর বাইরেও অনেকে বলেন। কিন্তু একটা সময় ছিল যখন জয় বাংলা নিষিদ্ধ ছিল। সেই জয় বাংলাকে পুনঃপ্রতিষ্ঠা করতে আওয়ামী লীগই বুকের রক্ত দিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ বুকের রক্ত দিয়েছে।’

এ সময় দিপু মনি বলেন, ‘বিএনপির আমলে ৫ বার দূর্নীতিতে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়। হবেই তো যাদের কাছে স্বাধীনাতাই কাম্য ছিল না। তারাই তো চাইবেই দেশেকে পিছিয়ে দিতে।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে দেশে উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে কাজ শুরু হয়েছে। নাগরিক সেবা আজকে জনগণের দোড়গোড়ায়ই নয়, হাতে মুঠোয় পৌঁছে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে।’

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকিরের সভাতিত্বে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদসহ সংগঠনের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ডা. মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলমন্ত্রী মুজিবুল হকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তবে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে শারীরিক অসুস্থার কারণে মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বঙ্গবন্ধু ও জয় বাংলা শুধু আওয়ামী লীগের নয়- দীপু মনি

Update Time : ০২:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬