জগন্নাথপুরে আ.লীগ নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ৬ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবি ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পক্ষথেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের শীতার্ত দরিদ্র-অসহায়দের মাঝে শীতবস্ত্র- কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে বুধবার (২২ জানুয়ারি) ভবের বাজারে শীতবস্ত্র- কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক কবি সৈয়দ মাসুক ইবনে আনিস। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজি আলা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান, আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা এমএ রকিব, স্পেন আওয়ামীলীগ নেতা বদরুল কামালী, প্রবাসী ছাত্রলীগ নেতা অলিউর রহমান, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কাউন্সিলর মামুন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু প্রমূখ।
উল্লেখ্য: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তাহার নিজ জন্মভূমি জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে, প্রতি বছর দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।





























