০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফলের লক্ষে সিলেটে প্রস্তুতি সভা

  • Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জমিয়তের সম্মেলন বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয় সিলেট  জেলা জমিয়তের সহ-সভাপতি ও কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির সিলেটের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোশাহিদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এবং সিলেটের বিভিন্ন উপজেলা সহ মহানগরের প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়ন কমিটির সফরসহ গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি ও বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মহানগর সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির  সদস্য সচিব হাফিজ মাওলানা ফখরুজ্জামান, জেলা সহ-সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলান রায়হান উদ্দিন, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, যুবনেতা আখতারুজ্জামান তালুকদার, শিহাব উদ্দিন খান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লোকমান হেকিম প্রমখু।

বৈঠকে সিদ্ধান্তের মধ্যে রয়েছে আগামী ২২ জানুয়ারী শনিবার থেকে জেলা ও মহানগর জমিয়তের দায়িত্বশীলবৃন্দ ৬টি টিম ভাগ হয়ে বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে দাওয়াতি সফরে বের হবে। এবং পরবর্তী বৈঠক ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ২টায় বন্দরবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফলের লক্ষে সিলেটে প্রস্তুতি সভা

Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২০