সিলেটে নিখোঁজের ৪৮ বছর পর বাবাকে ফিরে পেলেন সন্তানরা!
- Update Time : ০৩:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ৪৮ বছর পর বাবাকে ফিরে পেয়ে পরিবারে চলছে অানন্দ।
৪৮ বছর পূর্বে ঘটনাটি ঘটেছে, সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের বেজগ্রাম নিখোঁজ হাবিবুর রহমান (৭৮) কে সোস্যাল মিডিয়ার মাধ্যমে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজে পান তার সন্তান ও নাতি-নাতনিরা। এসময় তারা সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। বর্তমানে হাবিবুর রহমানকে সিলেটের আল্ হারামাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বেড থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তার হাতের কনুই ভেঁঙ্গে গেছে।
উল্লেখ্য, দেশ স্বাধীনের পর ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাথিউরা ইউনিয়নের বেজগ্রামের বাসিন্দা ব্যবসায়ী হাবিবুর রহমান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় নি। ৪ সন্তানের জনক হাবিবুর রহমান স্মৃতিশক্তি হারিয়ে দীর্ঘদিন কুমিল্লা ও মৌলভীবাজারের বিভিন্ন মাজারে ছিলেন। হাবিবুর রহমানের সন্তানরা বর্তমানে পৌর এলাকার কসবা (বাঘের টিলা) এলাকায় বসবাস করছেন।





























