প্রবীন ন্যাপ নেতা সৈয়দ আব্দুল হান্নান চেয়ারম্যানের শয্যাপাশে যুক্তরাজ্য আ.লীগ নেতৃবৃন্দ
- Update Time : ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ’র প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ অসুস্থ সৈয়দ আবদুল হান্নানকে দেখতে তাহার বাসভবন সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সৈয়দপুর হাউসে যান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ সৈয়দ আবদুল হান্নানের শয্যাপাশে কিছু সময় কাটান।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা জননেতা সুলতান মাহমুদ শরিফ, বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাশুক ইবনে আনিস, জেলা যুবলীগ নেতা হোসেন আহমদ প্রমুখ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং সৈয়দ আবদুল হান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে এই রাজনীতিবিদের আশু সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন। উল্লেখ্য জননেতা সৈয়দ আব্দুল হান্নানের জামাতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।





























