গোয়াইনঘাটে ফতেপুর নাদিয়া বোর্ডের ৫ম বৃত্তি পরীক্ষা ১৬ জানুয়ারী
- Update Time : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সারাদেশে মসজিদ ভিত্তিক বুনিয়াদি শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করছে নাদিয়াতুল কোর’আন। তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুরে ২০১৬ সালের এপ্রিল মাসে ফতেহপুর ইউনিয়ন শাখা গঠন করে বোর্ডের সিলেবাস অনুযায়ী ইউনিয়নের প্রায় সবকটি মসজিদে পাঠদান শুরু হয়েছে। এবং প্রতি বছর জানুয়ারী মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরও ফতেপুর ইউনিয়ন শাখা উদ্যােগে ১৬ জানুয়ারী ২০২০ ইং রোজ বৃহস্পতিবার ৫ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাখা সভাপতি কাজি মাওলানা শরিফ উদ্দিন জানান, শিশুদের জন্য মূল শিক্ষাই হচ্ছে ধর্মীয় শিক্ষা। শিশুকালের শিক্ষা আমাদের আজীবন পথ চলার পাথেয়। এজন্য আমাদের সোনামণিদেরকে সকালে মক্তবে পড়ানোর অভ্যাস করি। আর তাঁদেরকে উৎসাহিত করতে আমরা পরীক্ষার মাধ্যমে পুরস্কৃত করে থাকি।
শাখা সেক্রেটারি মাওলানা সালমান হোসাইন বলেন জানান, এবছর ইউনিয়নের সবকটি মসজিদ থেকে চারটি জামাতে ৫২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
শাখা প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ফাহিম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ই জানুয়ারী ২০২০ ইং, বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৮.৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৩.০০টা পর্যন্ত সম্পূর্ণ মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি





























