১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে লেগুনার ধাক্কায় এমসি কলেজ ছাত্র নিহত

  • Update Time : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের শিক্ষার্থী শোভন নন্দী (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ ঘোষ (১৭) নামে এমসি কলেজের আরেক শিক্ষার্থী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া একটার দিকে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে কলেজে আসছিলেন এমসি কলেজের ছাত্র দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে শোভন নন্দী ও একই এলাকার আনন্দ ঘোষের ছেলে আকাশ ঘোষ।
মোটরসাইকেলটি কাজিবাড়ি এলাকায় আসামাত্র একটি লেগুনা তাদেরকে ধাক্কা দেয়। এসময় তাদের মোটরসাইকেলসহ তারা নিচে পড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। অপর আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে।
এ ব্যাপারে ওসি মো. শামীম মুসা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে লেগুনার ধাক্কায় এমসি কলেজ ছাত্র নিহত

Update Time : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২০