১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মাদানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের মতবিনিময়

  • Update Time : ০৪:০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শিশু শিক্ষা প্রদর্শনী সফলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে মাদ্রাসার অফিস কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথীর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসয় আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিতব্য ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শিশু শিক্ষা প্রদর্শনী সফলের জন্যে বিশ্বনাথবাসী ও সাংবাদিকসহ সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।
এ সময় উপস্থিত ছিলেন লেখক রুহুল আমিন নগরী, মাদ্রাসার শিক্ষক মাওলানা বিলাল আহমদ, হাসান বিন ফাহিম, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মাদানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের মতবিনিময়

Update Time : ০৪:০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২০