১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে ৪ শতাধিক দরিদ্র-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৩:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে ৪ শতাধিক দরিদ্র-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বুধবার ৪ শতাধিক দরিদ্র-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া। এসময় উপস্থিত ছিলেন, শামীম আহমদ, আব্দুস শহিদ, এ এস রায়হান, কামরুজ্জামান তুরণ, নজরুল ইসলাম, আছাব মিয়া, আব্দুল হক, আফজাল হোসেন, সায়েরা বেগম, লায়লা খাতুন, সীমা রাণী বৈদ্য, মাসুক মিয়া, কলা মিয়া, তুতা মিয়া প্রমূখ।





























