মৌলভীবাজার শহরে ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০১:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল ৬ জানুয়ারি সোমবার বিকেল মৌলভীবাজার শহর মজলিস কার্যালয়ে শহর শাখার সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি কাজি মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মজলিস শহর শাখার বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মিশকাত রহমান, সদর দক্ষিণের সেক্রেটারি মুসলেহ উদ্দিন রাজু প্রমূখ। এসময় রেদওয়ান খান, রাজু অাহমদ, ফারহান আহমদ, হাম্মাদ সাদী, আবদুল জলিল, আরফান অাহমদ, আলী হোসেন, নাহিদ আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





























