দক্ষিণ সুনামগঞ্জে রাস্তার পার্শ্বে গর্ত করে রাস্তা ভরাট, এলাকাবাসীর ক্ষোভ
- Update Time : ০৪:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরপী থেকে আলমপুর-ঘোড়াডুম্বুর পর্যন্ত ২ হাজার ১ শত মিটার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার পার্শ্ব থেকে মাটি তুলে রাস্তা ভরাট করায় যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে রাস্তাটি। রাস্তায় ১০/ ১২ ফুট দূর থেকে মাটি এনে ভরাট করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এলাকার মানুষের কথা তোয়াক্কা না করেই এইভাবে সড়ক ভরাট করেছে। অভিযোগ উঠেছে, রাস্তা ভরাটের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও নামমাত্র কাজ করে বাকি টাকা লুটে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ ব্যাপারে ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমন বলেন, রাস্তার কাছ থেকে গর্ত করে মাটি তুলায় রাস্তাটি ঝুকিপূর্ণ হয়ে আছে। এত টাকা বরাদ্দ হলেও বরাদ্দ অনুযায়ী কাজ হয়নি। উপজেলার উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ বলেন, রাস্তার সাইড ভরাটের জন্য ১০/১২ ফুট দূর থেকে মাটি আনার কথা বলা হয়েছিল। যদি তা না করে তাহলে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, রাস্তার কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। কোনো কাজেই কোনো অনিয়ম সহ্য করা হবে না।





























