ছাতকে তালামীযে ইসলামিয়ার শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৩:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারি ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যােগে দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান শনিবার উপজেলার সূফিনগর দাখিল মাদরাসার কনফারেন্স হলে শাখা সভাপতি আলী আহমদ নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিবের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, সূফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, জেলা তালামীযের অর্থ সম্পাদক আবু হেনা মুহাম্মদ ইয়াসিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আনোয়ার হুসেন, গোবিনগঞ্জ কলেজ তালামীযের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ছাতক (উওর) উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হাফিজ মামুনুর রশিদ, অফিস সম্পাদক আব্দুল আহাদ, সহ অফিস সম্পাদক জাকারিয়া আহমদ, ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সহ তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ রিমন আহমদ তানিম, উপজেলা সদস্য সিদ্দিকুর রহমান রিপন, ফখরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





























