দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রীর বরাদ্দকৃত কম্বল বিতরণ করলেন প্রেসক্লাব সভাপতি কাজী মমতাজ
- Update Time : ০২:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের দেয়া, পরিকল্পনামন্ত্রীর বরাদ্দকৃত কম্বল উপজেলার উজানীগাও গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ, মাওলানা এনামুল হক।
কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, আমাদের হাওররত্ন মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের বরাদ্দকৃত কম্বল পেয়ে শীতার্ত মানুষরা অনেক আনন্দিত হয়েছেন। একজন পরিকল্পনামন্ত্রী পেয়ে আমরা সুনামগঞ্জবাসী ধন্য। গরীব দুঃখী মানুষের জন্য তিনির মন কাদে এবং তাদের জন্যই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।





























