০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের দীর্ঘতম রাত আজ

  • Update Time : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বছরের দীর্ঘতম রাত আজ (২২শে ডিসেম্বর), কাল ক্ষুদ্রতম দিন।

দীর্ঘতম রাত অথবা হ্রস্বতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে-২১ জুন তারিখে উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী।

সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা।

এর পর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু।

এই দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে।

এভাবে ২১ ডিসেম্বর দিবাগত রাত উত্তর গোলার্ধে দীর্ঘতম রজনী আর ক্ষুদ্রতম দিবস ২২ ডিসেম্বর। এ সময় সূর্য মকর বৃত্তে অবস্থান করে থাকে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বছরের দীর্ঘতম রাত আজ

Update Time : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯