ছাতকে সেলুন ব্যবসায়ির ইসলাম ধর্ম গ্রহণ
- Update Time : ১১:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে স্বনাতন ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন অনিক দাশ। শুক্রবার জুময়ার নামাযের আগে উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল মো. ত্বোহার কাছে পবিত্র কালেমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে ধর্মান্তরিন সংক্রান্ত হলফনামায় অনিক দাস তার নাম পরিবর্তন করে নতূন নাম রাখেন মোহাম্মদ আবদুল্লাহ। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রহিমাপুর গুচ্ছগ্রামের বাসিন্দা মনোরঞ্জন দাসের পুত্র। বর্তমানে তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে বসবাস করে সেলুন ব্যবসা পরিচালনা করছেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পবিত্র ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন তার ভালো লাগায় আকৃষ্ট হয়ে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লালাহু-মুহাম্মাদুর রসুলুল্লাহ্’ পাঠ করেছেন।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল মো. ত্বোহা বলেন, আদালতের ধর্মান্তরিন সংক্রান্ত হলফনামা দেখে তিনি আনিক দাশ (বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ) কে পবিত্র কালিমা পাঠ করিয়েছেন। ধর্ম গ্রহণের পর থেকে আবদুল্লাহ ইসলামের সকল হুকুম আহকাম মেলে চলতে হবে। এসময় মসজিদে কয়েক শ’ মুসল্লিরা উপস্থিত ছিলেন।





























