ছাতকে হত্যা মামলার আসামি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি!
- Update Time : ০২:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খুনের মামলার চার্জশীটভূক্ত আসামি এখলাছুর রহমানকে সভাপতি নির্বাচিত করায় এলাকায় আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।
এ বিষয়ে বুধবার বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য ফখরুল ইসলাম ও সৈয়দা সুলতানা হান্না, বিদ্যুৎসাহী সদস্য ছমিরুন নেছা স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবরে পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা যায়, নিয়ম বহিভূত ভাবে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ১১৮ নং শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
৭ ডিসেম্বর বিদ্যালয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাছুম মিঞার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সরকারের বর্তমান প্রজ্ঞাপনের আলোকে কমিটি গঠনের অনুরোধ করা হলে সহকারি শিক্ষা অফিসার পক্ষপাতদৃষ্ট হয়ে চাজশীটভূক্ত খুনের মামলার আসামি এখলাছুর রহমানকে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন। অথচ এখানে সভাপতির পদে প্রার্থী ছিলেন ফখরুল ইসলাম ছাবুলও। হত্যা মামলার একজন চার্জশীটভূক্ত আসামিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঘোষণা করায় এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগকারি সভাপতি প্রার্থী ফখরল ইসলাম ছাবুল বলেন, নিয়ম বহিভূত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুনের মামলার আসামিকে সভাপতি পদ থেকে স্থগিত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ ব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাছুম মিঞা বলেন, পরিচালনা কমিটির সভাপতি খুনের মামলার চার্জশীটভূক্ত আসামি হয়ে থাকলে এটি পর্যালোচনা করে দেখা হবে।





























