১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ পৌরসভার ‘প্রশাসক’ হলেন ইউএনও বর্ণালী পাল
- Update Time : ১০:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ প্রদান করা করেন। প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকার উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, এর ৪২ ধারায় (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, আমার কাছে এখনও কোন কাগজপত্র আসেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া বলেন, বিশ্বনাথ পৌরসভার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।





























