দেশে ফিরলেন আনোয়ারুজ্জামান চৌধুরী, বিমানবন্দরে জেলা যুবলীগের সংবর্ধনা
- Update Time : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী আজ বৃহস্পতিবার দেশে এসেছেন।
আনোয়ারুজামান চৌধুরীর আগমন উপলক্ষে সিলেট জেলা যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজালাল বিমান বন্দরে সমবেত হয়ে তাদের নেতাকে বরণ করেন। পরে বিমান বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে সিলেটে যাত্রা বিরতির সময়ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ১৮ ডিসেম্বর লন্ডন থেকে রওয়ানা হয়ে ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল পৌনে বারোটায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন।
পরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে তিনি সিলেটে আসবেন এবং তার নিজ এলাকা ওসমানীনগর ও বিশ্বনাথের দলীয় নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।





























