০১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন
- Update Time : ০৯:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলার সুলেমান পুর সরকারি প্রথমিক বিদ্যালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে মহান বিজয় দিবস। স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অালোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাদেঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুক মিয়া, প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, কবি ইমামুল ইসলাম রানা, প্রধান শিক্ষক শফিক মিয়া, নাসিমা বেগম সহ অন্যন্য শিক্ষক মন্ডলী।
সভায় বক্তারা বলেন, জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করেন সেইসব শহীদদের- যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। বিজ্ঞপ্তি





























