ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ
- Update Time : ০৩:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতেকর দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরিব দুস্তÍ শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডেও মর্য্যাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রবাসী আমরুছ আলীর সভাপতিত্বে ও মুহিবুর রহমান মইবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ার ম্যান আব্দুল মছব্বির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা আজর আলী, প্রবাসী আবু ফজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, মুহিবুর রহমান, জয়নুল ইসলাম, নির্মল সূত্রধর, মোজাক্কির হোসেন, আজিজুর রহমান, আমির উদ্দিন ও মেহেদি হাসান। ইউনিয়ন পরিষদের উদ্যোগে পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে শীত বস্ত্র হিসেবে ৪৬০টি কম্বল বিতরণ করা হবে।





























