০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে শৈলী’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাচনে সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক সাইয়্যিদ মুজাদ্দিদ

  • Update Time : ০৪:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট নগরীতে প্রগতিশীল পাঠক সংঘ ‘শৈলী’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুফিয়ান আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইয়্যিদ মুজাদ্দিদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭ম বার্ষিক সাধারন সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শৈলীর সভাপতি মাজিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু। তিন পর্বে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে। এই পর্বে শৈলীর সভ্যরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২য় অধিবেশনে শৈলীর ২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সফিয়ান আহমদ এবং বিগত বছরের আয় ব্যায়ের হিসাব ও ২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ-সম্পাদক হাফিজ ইসমাঈল আলী। বাজেটের উপর আলোচনা করেন, ফিদা হাসান, সামিম গাজি, খাইরুল ইসলাম ও সাইয়্যিদা মাইমুনাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুধী মুফতি মনসুর আহমদ, সুধী মাওলানা জামিল আহমেদ চৌধুরী, সুধী মাওলানা আফতাব উদ্দিন খান, সুধী তোফায়েল হোসেন তপু ও সুধী মাওলানা আসাদ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হৃদয়, অর্থ সম্পাদক ইসমাঈল আলী, পাঠাগার সম্পাদক সামিম গাজি ও রিপোর্টিং এন্ড ডকুমেন্টশন সম্পাদক রোমন আহমেদ।

৩য় অধিবেশনে ২০২০ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শৈলীর উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মবনু। শৈলীর সভ্যদের মৌখিক পরীক্ষার ফলাফল এবং সার্বিক কর্মদক্ষতার ওপর ভিত্তি করে সদস্য নির্বাচন করেন নির্বাচন কমিশন। কমিশনে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কবি সৈয়দ মবনু এবং কমিশনের সদস্য মাহবুব মুহম্মদ, সদস্য হেলাল হামাম, সদস্য ফিদা হাসান ও সদস্য সালেহ আহমদ সাদী।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মবনু বলেন, শৈলী একটি পাঠক বা সাহিত্য সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠন। সমাজের সর্বোস্তরের মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে। মানুষের চিন্তাকে একটি ফর্মার ভিতর আবদ্ধ না রেখে সকল জায়গায় বিস্তৃত করে চলছে। দক্ষ নেতৃত্ব ও মননশীল ব্যক্তি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রগতিশীল পাঠকসংঘ শৈলী।

অনুষ্ঠানের সভাপতি মাজিদুল ইসলাম চৌধুরীর বক্তব্যের মাধ্যমে ৭ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভার শেষে দোয়া পরিচালনা করেন শৈলীর সুধী, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে শৈলী’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাচনে সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক সাইয়্যিদ মুজাদ্দিদ

Update Time : ০৪:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯