০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে ছাত্র মজলিসের বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম সাংগঠনিক জেলার বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি নাসিম আহমদ সোহাগের সভাপতিত্বে কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি ছাত্রনেতা মুহাম্মদ শাহাব উদ্দিন।
শাখা সেক্রেটারি আজমল হুসাইন জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, সাদিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





























