০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ
- Update Time : ০২:২৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সের মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম প্রমুখ।
সংবধিত মুক্তিযোদ্ধারা হলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, আশিক কুমার দাস, অধ্যাপক সিরাজুল ইসলাম, মো. আব্দুল মালিক, লুৎফুর রহমান লেবু, সদর উদ্দিন চৌধুরী।





























