প্রধানমন্ত্রীর হাতে নিজের লেখা বই তুলে দিলেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর
- Update Time : ০৫:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
বুধববার (১১ ডিসেম্বর) গণভবনে সাক্ষাতকালে নিজের লেখা তিনটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ফজলুর রহমান ।
ফজলুর রহমান রাজনীতির পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনটি বই লিখেছেন। বই তিনটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বুধবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে উপহারস্বরূপ বইগুলো তার হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ গিয়াস মিয়া ও সিলেট মহানগর যুবলীগ নেতা ফজল মাহবুব সনেট।





























