হবিগঞ্জ জেলা আ.লীগের সম্মেলনে আবু জাহির সভাপতি ও আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক
- Update Time : ০৪:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পূণরায় নির্বাচিত হয়েছে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। আর সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর চৌধুরী। বুধবার সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির ঘোষণা দেন। এর আগে বুধবার বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ প্রমুখ।





























