দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশায় খেলাফত মজলিসের কমিটি পূর্ণগঠন
- Update Time : ০২:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়ন শাখা পুর্নগঠন উপলক্ষে স্থানীয় ভমভমি মাদ্রাসার হল রুমে বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক ও উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান। শুরা অধিবেশনে মহাগ্রন্ত আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবুল হাসনাত।
শুরা সদস্যদের গোপন ভোটে খেলাফত মজলিস দরগাপাশা ইউনিয়ন শাখার ২০১৯/২০ সেশনের জন্য মাওলানা হাসান আহমদকে সভাপতি ও মাওলানা ইউসুফ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা সাদীকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, নির্বাহী সদস্য
ইমাম উদ্দিন, হাবিবুর রহমান, হারুন রশীদ, হাফিজ আবুল হাসনাত, দবির আহমদ, তৌহিদুর রহমান। পরিশেষে আসন্ন ২৫ ডিসেম্বর ২০১৯ কেন্দ্রিয় ১০ ম অধিবেশনে অংশগ্রহন ও সফলতার জন্য পরিকল্পনা গ্রহন করা হয়। হযরত মাওলানা আব্দুল খালিকের দোয়ার মাধ্যমে শুরা বৈঠক সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি





























