ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- Update Time : ০১:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী’ দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কিমটি ওসমানীনগর উপজেলার উদ্যোগে মানববন্ধন ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সামনের সামনে ও সিলেট-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বিশেষ অথিতি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পশ্চিম পেলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব, ওসমানীনগর উপজেলা আওয়ামমীলীগের সহ সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমান চত্রæবর্তী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দুপ্রকের সাধারণ সম্পদিক শহীদ হাসান, সদস্য রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাংবাদিক আব্দুল মতিন, মুহিব হাসান, কবির আহমদ, তুতিউর রহমান চৌধুরী তোতা, কৃষকলীগের সদস্য সচিব সালাহ উদ্দিন সালাই প্রমুখ।





























