০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়লেখায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ০১:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস মৌলভীবাজারের বড়লেখা পৌর শাখার উদ্যোগে সংগঠনের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বড়লেখা পৌর সভাপতি ফয়সল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সভাপতি কাজী মাওলানা এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, পৌর সহ-সভাপতি কবির আহমদ আবু, হাফিজ আব্দুল খলিক, সিদ্দিক আহমন, ফাহিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























