গোয়াইনঘাটে পুলিশী অভিযানে আটক ১১
- Update Time : ০৭:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটের অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে টিম গোয়াইনঘাট থানা ১১ আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, এসআই আবুল হোসেন, এএসআই হুমায়ুন, এএসআই রুহুল, এএসআই আতাউল গনি সঙ্গীয় ফোর্সদের নিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জোয়া খেলাবস্থায় এবং ওয়ারেন্টভুক্ত পালিয়ে থাকা এসব অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। পুলিশের অভিযানে ধৃততরা হলো পরোয়ানাভুক্ত আসামি কাকুনাখাই গ্রামের খলিলুর রহমানের ছেলে আক্তার আলী, হুদপুরের সামসুল হকের ছেলে বাবুল আহমদ, পুর্ব মহিষখেড় গ্রামের মাহমুদ আলীর ছেলে নাজমুল, একই গ্রামের জমশেদ আলী ও ছমির উদ্দিনের ছেলে বশির উদ্দিন ও আঃ হক, খুর্দা গ্রামের সৈয়দ আলী ও হাবিবুর রহমানের ছেলে আলকাছ মিয়া ও বাবুল মিয়া, পাচপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মুছা মিয়া, ঘোষগ্রামের আইয়ুব আলী ও মৃত ইয়াকুব আলীর ছেলে তছির আলী ও আঃ হামিদ, উপর দুমকা গ্রামের মৃত রহমত উল্ল্যার ছেলে আতাউর রহমান।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ১১আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে টিম গোয়াইনঘাট থানা নিরলসভাবে কাজ করছে। এটা সব সময়ই চলমান থাকবে। থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























