০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৬
- Update Time : ০২:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশে এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এএসআই আবু তালেব সহ গোবিন্দগঞ্জ এলাকা থেকে ইয়াকুব আলী হত্যার মামলার আসামী দিঘলী চাকলপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে আবু লেইছ (৩৪)কে গ্রেফতার করা হয়। এই হত্যা মামলায় মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আরো ১৮ জন আসামী আদালতে আত্মসমর্পণ করে। এই হত্যা মামলায় মোট ৩১জন আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন।
অপর এক অভিযানে উপজেলার শারফিন নগর টিলাগাও গ্রামের মাদক ব্যবসায়ী/ মাদক সেবী জাহাঙ্গীর হোসেন(২৩), জাহাঙ্গীর আলম(২০), আব্দুল্লাহ (২৩), দোয়ারা বাজারের ধলেরগাও গ্রামের আব্দুল কুদ্দুছ (২৬), মন্ডলীভোগ গ্রামে বসবাসকারী নুর ইসলাম (৩২)কে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























