ওসমানীনগরে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভা
- Update Time : ১২:১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ওসমানীনগর উপজেলা এবং আমরা মুক্তিযোদ্ধা সন্তান ওসমানীনগর শাখার পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টা ও ২টার দিকে উপজেলার তাজপুর ডাক বাংলায় পৃথক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক আফতাব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা শাখার আহবায়ক লুৎফুর রহমান, প্রধান বক্তা সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ ফলিক, সদস্য সচিব তোতা মিয়া, সোয়েব আহমদ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুক্তি যোদ্ধাদের জীবন মানের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিগত দিনে যখন মুক্তি যোদ্ধারা নানা ভাবে অবহেলিত থাকলেও আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধারাসহ তাদের পরিবার বর্গদের সর্ব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। এখন মুক্তিযোদ্ধারা আর অবহেলিত নয়। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আজ মুক্তি যোদ্ধাদের জীবন মান পরিবর্তন ঘটছে।
বক্তব্য রাখেন, আফজাল হোসেন, সাইদুর রহমান, জুয়েল আহমদ, করুণা কুমার দাস, তারা মিয়া, গৌরাঙ্গ নমশূদ্র, পবিত্র মজুমদার, এমদাদ উদ্দিন, গোলাম রব্বানী, শফিকুল ইসলাম, ছাত্তার, রনজিত মালাকার, তোরণ আহমদ, আব্দুল মালেখ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে, দুপুর ২ টার দিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ওসমানীগর উপজেলা শাখার মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাকা বাংলায় অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জায়েদুল আম্বিয়া কার্জন। সাধারণ সম্পাদক সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি দেওয়ান মনজুর আহসান মিশু, সিনিয়র সহ সভাপতি দুলাল আহমদ, সিনিয়র সহ সভাপতি এ জেড জাকারিয়া খালেদ, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া।
বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, ওসমানীনগর উপজেলা সহ সভাপতি তাজুল ইসলাম রাসেল, সহ সভাপতি এনামুল গনি মোঃ হুমাইন কবির, সহ সভাপতি পরিক্ষিত দাশ, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মহিদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান মুনিম, সহ সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, অর্থ সম্পাদক শাহনাজ পারভিন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মওদুদ আহমদ, উপস্থিত ছিলেন, জান্নাতুর ফেরদৌসি জায়গীরদার, আব্দুল হাফিজ, ফুল মিয়া, রেহেনা বেগম, সেবুল মিয়া, মারুফ আহমদ, মিছলু মিয়া, সুজিত দাস মন্তর, শ্যামল বিশ্বাস, নাজমুল আলী, আফজাল হোসেন, সাইদুর রহমান,
জুয়েল আহমদ, দিলাল মিয়া প্রমুখ।





























