দোয়ারায় শাহ আরেফিন বাজারের প্রবেশ পথ বন্ধ করে টিনের ছাপরাঘর নির্মাণের অভিযোগ
- Update Time : ১১:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার থেকে :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বৈটাখাই শাহ আরেফিন বাজারের প্রবেশ পথের মধ্য গলি দখলের অভিযোগ উটেছে।
স্থানীয় সুত্র ও অভিযোগের ভিত্তিতে জানা যায় শাহ আরেফিন বাজারের ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত দু পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসায় হঠাৎ এক পক্ষ শাহ আরেফিন বাজারের প্রবেশ পথ বন্ধ করে টিনের ছাপরা ঘর বানিয়ে জমির মালিকা নেওয়ায় বাজারে সৌন্দর্য বিকশিত হয়ে পরেছে।
ইতিমধ্যে সহকারী কর্মকর্তা ( ভূমি) তাপস শীল, ২৯/০৯/২০১৯ ইং শাহ আরেফিন বাজার পরিদর্শন করে বাজারের মধ্যগলিতে ছাপরা ঘর নির্মাণের উপর একটি প্রতিবেদনে উল্লেখ করেন।
উভয় পক্ষের দাবিকৃত ভূমি বৈটাখাই মৌজার ১৫২৮ দাগের ভূমি, এক পক্ষ শাহ আরেফিন বাজার প্রতিষ্টা লগ্ন থেকে জমির দখল নিয়ে দোকান কোটা বানিয়ে ব্যবসা চালিয়ে আসছে। অপর পক্ষ বাজারের ভূমির খোজ না পেয়ে দীর্ঘদিন পর বাজারের মুল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে জেগে উটেছে বাজারের ভূমির মালিকানা পাওয়ার জন্য এরা হলেন, বৈটাখাই গ্রামের মৃত মেছতা উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন, মনির হোসেনের স্ত্রী ছালেহা বেগম, আব্দুর রহিমের পুত্র মনির হোসেন,ইসলাম উদ্দিনের স্ত্রী ওরুনা বেগম, মেজবা উদ্দিনের পুত্র লাল মিয়া,
অন্যদিকে বৈটাখাই শাহ আরেফিন বাজার পরিচালনা কমিটির সদস্যরা হলেন, আলীপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র আব্দুর রহিম, বৈটাখাই গ্রামের রশিদ মুন্সির ছেলে ইউপি সদস্য আব্দুল কাদির, তারই ছোট ভাই আব্দুল মালেক, আলীপুর গ্রামের ফালু মিয়ার পুত্র আসাদ, বৈটাখাই গ্রামের হাসিমের পুত্র আহামম্মদ আলী, বৈটাখাই গ্রামের ইব্রাহিমের পুত্র বাচ্ছু মিয়া, বরকাটা গ্রামের ইন্তাজ আলীর পুত্র নিজাম উদ্দিন, আলাউদ্দির পুত্র হাছেন আলী।
আব্দুর রহিম বলেন ১৯৯৪ সালে স্থানীয় কয়েকটা গ্রামের মানুষের মতামতের প্রেক্ষিতে শাহ আরেফিন বাজারের প্রয়োজনীয়তা অনুভব করে বৈটাখাই শাহ আরেফিন বাজার প্রতিষ্টার লক্ষে সবাই এক হয়ে আমরা বাজার তৈরি করি। প্রায় দুইযোগ পরে এসে একটা পক্ষ বাজারের প্রবেশ পথের গলির মধ্যে টিনের ছাপরা ঘর বানিয়ে শাহ আরেফিন বাজার দখলে নেওয়ার চেষ্টা করছে।





























