১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ অফিসার্স ক্লাব থেকে চার জুয়াড়ি আটক

  • Update Time : ০৪:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • / ১৬ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আটককৃতদের ৩ জনই সরকারি কর্মকর্তা ও একজন দলিল লেখক। বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে ক্লাবে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এ সময় জোয়ার বোর্ড থেকে ৪১০০ টাকা সহ মোট ৩০ হাজার ৭২ মোট টাকা, জুয়ার কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, শরীর উত্তেজক পানীয়র বোতল, মোবাইল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ।

আটকৃতরা হলেন, শহরের নতুনপাড়ার নলিনী কান্ত পুরকায়স্থ’র ছেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ (৪৬),সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম (৪৮) ও ঝলকাঁটি জেলার নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে এবং ব্রাম্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর নূরুল ইসলাম তালুকদার (৪৪)।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বেআইনিভাবে সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে অবস্থান করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মো. সম্রাট হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারি কমিশনার এস.এম. রেজাউল করিম, উপ-পরিদর্শক (এসআই) মুহিত মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, রায় প্রদানের পরপরই আসামিদের অফিসার্স ক্লাব থেকে থানা হাজতে নিয়ে আসা হয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ অফিসার্স ক্লাব থেকে চার জুয়াড়ি আটক

Update Time : ০৪:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯