১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট দরগাহ মাজারে ইয়াবার চালানসহ মাদক কারবারি আটক

  • Update Time : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯।
গ্রেফতারকৃত মো. সেবুল আহমেদ জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব সূত্র জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতোয়ালী থানাধীন শাহজালাল (র:) মাজার দরগাহ গেইটের জাস রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১,৮৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট দরগাহ মাজারে ইয়াবার চালানসহ মাদক কারবারি আটক

Update Time : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯