০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০১:১৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের
ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি লক্ষনন্দর আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিপুর গ্রামের মসজিদ সংলগ্ন হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র। অভিযানে এএসআই বাচ্চু মিয়াা, এএসআই আবদুল মান্নান, এএসআই রেজাউল করিম, এএসআই মহিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। তার বিরুদ্ধে জিআর-১১৭/১৬, জিআর-৩০/১১, জিআর-১১/১৮, জিআর-১২/১৮, জিআর-৮৭/১৩ এর ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।





























