ছাতকে সুরমা নদীতে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলনকালে ২ শ্রমিককে জরিমানা
- Update Time : ০৫:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক শহরে সুরমা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে খননযন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালীরা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ঘটনায় ১০টি গ্রাম নদী ভাঙ্গনে কবলে পড়ার এ অভিযোগে পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে তার দল সুরমা গত বৃস্পতিবার রাতে সুরমা নদীর পৌর শহরের বৌলা ও মুক্তিরগাও এলাকায় অভিযান চালিয়ে বালু মাটি বোঝাই নৌকাসহ ২জন শ্রমিককে আটক করেন। আটককৃত হচ্ছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবী হোসেন ও হক মিয়াকে অবৈধভাবে সুরমা নদী থেকে বালু উত্তোলনে দায়ে ২জন শ্রমিককে ৮০হাজার টাকা নগদ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃস্পতিবার রাতে ভ্রাম্যমাণ
আদালত সুরমা নদীতে এ অভিযান চালায়। এ অভিযানে খবর পেয়ে অবৈধ ড্রেজার মেশিন চালিত সুরমা নদীতে নৌকা রেখে চালকরা পালিয়ে যান।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল জানান, সুরমা নদী থেকে বালু মাটি উত্তোলন কাজে জড়িত থাকার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ সালে ১১ ধারায় ২জন শ্রমিককে অর্থদন্ড ও জরিমানা করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এস আই দেবাশীষ।





























